মূল অংশে যান

ফ্রি টুল

প্রতি পিসে আসল খরচ কত, আর লাভ কত?

কেনা দামের সঙ্গে গাড়িভাড়া আর লেবার খরচ যোগ করুন। তারপর যেকোনো বিক্রয়মূল্যে লাভ দেখুন, অথবা যে মার্জিন চান সেই অনুযায়ী দাম বের করুন।

১. কেনার খরচ
২. বিক্রয়মূল্য

হিসাব হয় আপনার ব্রাউজারেই। আপনি যা লেখেন, তা কোথাও পাঠানো বা সংরক্ষণ করা হয় না।

ফলাফল

ফলাফল দেখতে মোট কেনা দাম আর পরিমাণ লিখুন।

মার্জিন নাকি মার্কআপ: আপনি কোনটা ধরছেন?

মার্কআপ হলো খরচের তুলনায় লাভ কত শতাংশ। মার্জিন হলো বিক্রয়মূল্যের তুলনায় লাভ কত শতাংশ। তাই একই বিক্রিতে দুটি আলাদা শতাংশ আসে।

উদাহরণ: ২৫ কেজির এক বস্তা চাল কিনলেন ১,৬০০ টাকায়, গাড়িভাড়া দিলেন ১০০ টাকা। তাহলে আসল খরচ ১,৭০০ টাকা। বিক্রি করলেন ২,০০০ টাকায়, লাভ ৩০০ টাকা। এতে মার্কআপ ১৭.৬%, কিন্তু মার্জিন মাত্র ১৫%।

খরচের ওপর ২০% যোগ করলে মার্জিন হয় প্রায় ১৬.৭%। পুরো ২০% মার্জিন পেতে চাইলে খরচকে ০.৮ দিয়ে ভাগ করুন।

সূত্রগুলো

  • প্রতি পিসের খরচ = (কেনা দাম + গাড়িভাড়া + লেবার) ÷ পরিমাণ
  • প্রতি পিসে লাভ = বিক্রয়মূল্য − প্রতি পিসের খরচ
  • মার্জিন = লাভ ÷ বিক্রয়মূল্য × ১০০
  • মার্কআপ = লাভ ÷ প্রতি পিসের খরচ × ১০০
  • মার্জিন অনুযায়ী দাম = প্রতি পিসের খরচ ÷ (১ − মার্জিন ÷ ১০০)

প্রতিটি কেনাকাটায় এই হিসাব করুক HelloKhata

গাড়িভাড়া আর লেবার খরচসহ কেনাকাটা লিখে রাখুন, প্রতি পিসের আসল খরচ HelloKhata নিজেই বের করে দেবে।

কেনাকাটার ফিচার দেখুন